দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ে করেছেন পপ তারকা দুয়া লিপা। কনে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার। ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলেবোন টাউন হলে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
সোমবার (১ জুন) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিয়ের অনুষ্ঠানে দুয়া লিপাকে দেখা যায় বিখ্যাত ফ্যাশন হাউস শিয়াপারেলির তৈরি একটি সাদা পোশাকে। এর সঙ্গে তিনি পরেছিলেন সাদা গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবুতাঁর জুতা এবং বড় আকৃতির সাদা টুপি। অন্যদিকে ক্যালাম টার্নার পরেছিলেন নেভি ব্লু স্যুট ও টাই।
দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৪ সালের জানুয়ারিতে। লন্ডনে একটি আফটার পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পরে একই বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা।
দুয়া বলেন, একসঙ্গে বার্ধক্যে পৌঁছানোর সিদ্ধান্ত, একটি জীবন ভাগ করে নেওয়া এবং আজীবন সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকার অনুভূতি সত্যিই বিশেষ।
ভবিষ্যতে সন্তান নেয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন তিনি। তবে কাজের ব্যস্ততা ও সফরসূচির কারণে সঠিক সময় নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছিলেন এই তারকা।
কেএম